Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৫ ১৮:০২ | আপডেট: ৯ নভেম্বর ২০২৫ ০১:১৬

বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’ পাকিস্তানি জাহাজকে অভ্যর্থনা জানায়। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: ৪ দিনের সফরে চট্টগ্রাম বন্দরে এসেছে পাকিস্তানের নৌবাহিনীর জাহাজ পিএনএস সাইফ। জাহাজটি এদেশের জলসীমায় এসে পৌঁছলে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’ তাদের অভ্যর্থনা জানায়।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। এসময় বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের অধিনায়কের চিফ স্টাফ অফিসার জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। রীতি অনুযায়ী নৌবাহিনীর সুসজ্জিত বাদক দলের ব্যান্ডের পরিবেশনার মাধ্যমে তাদের বরণ করে নেওয়া হয়।

এসময় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের প্রতিনিধিসহ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪ দিনের শুভেচ্ছা সফরে পাকিস্তানি জাহাজের অধিনায়কসহ প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের অধিনায়ক, বিএন ফ্লিটের অধিনায়ক, ডকইয়ার্ডের এরিয়া সুপারিনটেনডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তারা চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান, নৌবাহিনী জাহাজ ও ঘাঁটি পরিদর্শন করবেন।

এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকরাও পাকিস্তানের জাহাজটি পরিদর্শন করবেন। শুভেচ্ছা সফর শেষে জাহাজটি ১২ নভেম্বর বাংলাদেশ ত্যাগ করবে।

পাকিস্তান নৌবাহিনী জাহাজের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে দুই দেশের সৌহার্দ্যপূর্ণ দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর