Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া-৩ আসনে সোহরাব উদ্দিনের মনোনয়ন বঞ্চিত, সমর্থকদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৫ ০৯:০০

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মজমপুর গেটে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন সোহরাব উদ্দিনের সমর্থকরা।

কুষ্টিয়া: কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপি’র মনোনয়ন বঞ্চিত স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সমর্থকরা বিক্ষোভ করেছেন।

সোমবার (৩ নভেম্বর) রাত ৯টার দিকে তারা কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মজমপুর গেটে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মনোনয়ন না পাওয়ার খবরে শতাধিক নেতাকর্মী সোহরাব উদ্দিনের সমর্থনে বিক্ষোভ মিছিল নিয়ে মজমপুর গেটে অবস্থান নেন। এ সময় তারা “সোহরাব উদ্দিনকে চাই”, “দলীয় মনোনয়ন ফিরিয়ে দাও”—এমন বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, অধ্যক্ষ সোহরাব উদ্দিন কুষ্টিয়া-৩ আসনের তিনবারের সংসদ সদস্য এবং দীর্ঘদিন জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। দলীয় ত্যাগ ও যোগ্যতার পরও তাকে মনোনয়ন না দেওয়া অন্যায়ের শামিল বলে তারা দাবি করেন।

বিজ্ঞাপন

তারা অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে পুনরায় মনোনয়ন দেওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

৩ সিটিতে নির্বাচন জুনে, তফসিল ঈদের পর
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২

আইন সবার জন্য সমান: ভূমিমন্ত্রী মিনু
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২১

আরো

সম্পর্কিত খবর