Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় বাড়ির সানসেট ধসে পড়ে গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৫ ১২:৫৯

প্রতীকী ছবি।

সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় একটি বাড়ির সানসেট ধসে পড়ে তন্দ্রা মন্ডল (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (১ নভেম্বর) উপজেলার পাকশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত তন্দ্রা মন্ডল সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের পাকশিয়া গ্রামের স-নাতন মন্ডলের স্ত্রী।

মৃতের স্বামী সনাতন মন্ডল জানান, সকালে তারা পুরাতন ঘরের চাল মেরামতের কাজ করছিলেন। এ সময় ঘরের সানসেট ভেঙে তার স্ত্রীর মাথায় পড়ে।- এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খলিষখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সাবির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর