Saturday 11 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেন্দ্রীয় কারাগারে বন্দি এক আসামির ঢামেকে মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৫ ১৮:৩৭ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১৯:৪১

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি নারায়ণ চন্দ্র সরকার (৬৬ ) নামে এক বন্দীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কারারক্ষীরা ওই বন্দীকে কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃতের বাবার নাম কুঞ্জ বিহারী সরকার। তার হাজতি নম্বর ৩৩৮৬৮/২৪।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা অচেতন অবস্থায় ওই বন্দীকে হাসপাতালে নিয়ে আসে। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ওই ব্যক্তি হাজতি হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তবে, তাৎক্ষণিকভাবে তার মামলার বিবরণ জানা যায়নি।

সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর