Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফোনে কথা বলতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৫ ১৫:৫৭

প্রতীকী ছবি

নরসিংদী: নরসিংদীর পলাশে ট্রেনের ধাক্কায় সৈকত চন্দ্র দে (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনার সময় রেললাইনের ওপর দিয়ে ফোনে কথা বলে হেঁটে যাচ্ছিলেন তিনি।

রোববার(২৬ অক্টোবর) সকালে উপজেলার ঘোড়াশাল ফ্লাগ স্টেশনের পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সৈকত চন্দ্র দে ঘোড়াশাল পাইকসা গ্রামের উত্তম কুমার দে এর ছেলে। তিনি প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে শ্রমিকের কাজ করতেন।

ঘোড়াশাল ফ্লাগ স্টেশনের বুকিং কর্মকর্তা ও পুলিশ জানায়, সকাল সাড়ে ১১টার দিকে ওই যুবক রেললাইনের ওপর দিয়ে ফোনে কথা বলে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী উপকূল এক্সপ্রেস নামে একটি ট্রেনের ধাক্কা লেগে রেললাইন থেকে ছিটকে পড়ে সে। পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইউসূফ মিয়া জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
২০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩২

আরো

সম্পর্কিত খবর