Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রবাসীদের ভোটাধিকারের জন্য সর্বপ্রথম আন্দোলন করেছে জামায়াত: ডা. খালিদুজ্জামান

সাারাবাংলা ডেস্ক
২৫ অক্টোবর ২০২৫ ১৭:০২

বক্তব্য দিচ্ছেন ডা. এসএম খালিদুজ্জামান। ছবি: সংগৃহীত

ঢাকা: জামায়েত নেতা ডা. এসএম খালিদুজ্জামান বলেছেন, প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম আন্দোলন করেছে জামায়াত।

শনিবার (২৫ অক্টোবর) আমেরিকার বাফেলের একটি হোটেলে বাংলাদেশি আমেরিকান কমুনিটি অব বাফেলা কতৃক জামায়াত আরির ডা. শফিকুর রহমানকে দেওয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, প্রবাসী বাংলাদেশী সম্মানিত নাগরিকরা বরাবরই বৈষম্যের স্বীকার হয়ে আসছে। যারা যখন ক্ষমতায় এসেছে, তারাই প্রবাসীদের ব্যবহার করেছে, কিন্তু তাদের ন্যায্য অধিকার দেয়নি। জামায়াত আগামী দিনে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সরকার গঠন করলে প্রবাসীদের সকল অধিকার রক্ষাকে প্রধান দায়িত্ব হিসাবে গণ্য করবে।

বিজ্ঞাপন

তিনি প্রবাসী বাংলাদেশিদেরকে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে ভোটার হওয়ার আহ্বান জানান। এসময় ঢাকা-১৭ আসনের সম্মানিত প্রবাসী নাগরিকসহ সকল প্রবাসীদেরকে দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বানও জানান ডা. এসএম খালিদুজ্জামান।

বিজ্ঞাপন

রাজবাড়ীতে ২ টাকায় ইফতার বিতরণ
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৪

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪০

চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১২

আরো

সম্পর্কিত খবর