Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭২৬

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৫ ১৬:৫৯ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ১৭:৫৫

ঢাকা: রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৭২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৭২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১৮৫ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫৪১ জন রয়েছে।

গ্রেফতারের সময় দুটি বিদেশি পিস্তল, একটি একনলা পাইপগান, দু’টি এলজি, একটি ম্যাগজিন, চার রাউন্ড কার্তুজ, চারটি ছুরি, একটি চাপাতি ও একটি কুড়াল জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

৩ সিটিতে নির্বাচন জুনে, তফসিল ঈদের পর
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২

আইন সবার জন্য সমান: ভূমিমন্ত্রী মিনু
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২১

আরো

সম্পর্কিত খবর