Wednesday 25 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে কবরস্থান থেকে ১৬ কঙ্কাল চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৫ ১৮:৪৯ | আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ১৯:৫৯

কুঠি সাতবাড়িয়া কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটে। ছবি: সারাবাংলা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে কবরস্থান থেকে ১৬টি মানবকঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত সোমবার আমাবস্যার রাতে উপজেলার বেলতৈল ইউনিয়নের কুঠি সাতবাড়িয়া কবরস্থান থেকে এসব কঙ্কাল চুরির ঘটনা ঘটে।

১৬টি কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরির পর ট্রাউজার, গেঞ্জি এবং কবর খোঁড়ার যন্ত্র রেখে গেছে চোর। তবে এ ঘটনায় চোর চক্রের কাউকে সনাক্ত করা যায়নি। এদিকে ঘটনা জানাজানি হওয়ার পর দলে দলে মানুষ কবরস্থানে এসে ভিড় করছে।

এলাকাবাসি ও কবরস্থান পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে স্থানীয় মসজিদের মুসল্লিরা ফজরের নামাজ শেষে কবরস্থানে গেলে বেশকিছু কবর খোঁড়া দেখতে পান। পরে তারা কাছে গিয়ে দেখতে পান কবরগুলো থেকে কঙ্কাল চুরি হয়েছে।

বিজ্ঞাপন

কবরস্থানের কঙ্কাল চুরির ঘটনায় এলাকাবাসির মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় স্কুলশিক্ষক ছানোয়ার হোসেন । তিনি বলেন, যেসব কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে, সেখানে গত দেড় বছরের মধ্যে মৃতদের কবর দেওয়া হয়েছিল।

কবরস্থান পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ খোকন সরকার, সদস্য গোলজার হোসেন এবং কবরস্থানের পাশের বাড়ির মুসল্লি আব্দুস ছামাদ জানান, গত সোমবার অমাবস্যার রাতে কোনো একসময় ওই চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছলাম আলী বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

চাকরি দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০২

নিয়োগ দিচ্ছে শপআপ
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৫

আরো

সম্পর্কিত খবর