Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৫ ১৯:৪৯ | আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ২০:২৬

প্রতীকী ছবি।

সাতক্ষীরা: সাতক্ষীরায় ভাড়া বাসা থেকে তাসলিমা আক্তার হিরা (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ অক্টোবর) বিকেলে শহরের পলাশপোল নিউ মার্কেটের পেছনের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত তাসলিমা আক্তার হিরা যশোরের বাগআঁচড়া গ্রামের শাজাহান আলীর মেয়ে। তিনি সাতক্ষীরা শহরের একটি শোরুমে চাকরি করতেন এবং প্রায় এক মাস আগে পলাশপোল এলাকায় ভাড়া বাসায় ওঠেন।

বাড়ির মালিক মাসুম বিল্লাহ শুভ জানান, হিরা তার বাসায় এক মাস ধরে ভাড়া থাকতেন। তিনি অ্যাডলিব শোরুমে কাজ করতেন। বিস্তারিত তথ্য শোরুম থেকেই জানা যাবে।

স্থানীয় বাসিন্দা আছিয়া খাতুন বলেন, ‘মেয়েটি গলায় দড়ি দিয়েছে শুনে এসেছি। এসে দেখি পুলিশ এসেছে। পরে পুলিশকে মরদেহ নামাতে সাহায্য করেছি।’

বিজ্ঞাপন

এ সময় অ্যাডলিব শোরুমের ম্যানেজার আতিয়ার রহমান বলেন, ‘তাসলিমা আমাদের স্টাফ ছিলেন। আজ তার ছুটি ছিল, সকালে বলেছিল যশোর যাবে। এজন্য আমরা খোঁজ নিইনি। বিকেল ৪টার দিকে বাড়ির মালিক ফোন করে জানালে আমরা বিষয়টি জানতে পারি। পরে আমাদের একজন স্টাফ গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। তারা দরজা ভেঙে তাসলিমার ঝুলন্ত মরদেহ দেখতে পান এবং পুলিশকে জানান।’

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

প্রাইভেটকারে ২০ হাজার ইয়াবা, চালক আটক
২০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৩

আরো

সম্পর্কিত খবর