Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডোমারে গভীর রাতে গৃহবধূকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৫ ১৮:১৮

প্রতীকী ছবি

নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মটকপুর ইউনিয়নের মাস্টারপাড়া এলাকায় নিজ বাড়িতে জহুরা বেগম (৪০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত জহুরা বেগম ওই এলাকার রহিদুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গভীর রাতে আনুমানিক রাত ৩টার পর এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম।

পরিবারের সদস্যরা জানান, তারা গভীর রাতে চিৎকার শুনে ছুটে গিয়ে জহুরা বেগমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ডোমার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বিজ্ঞাপন

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

চকরিয়ায় ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত
২১ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১৯

আরো

সম্পর্কিত খবর