Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৫ ২২:৫৬ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ১০:৪৮

কুষ্টিয়ায় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া: রাজশাহী থেকে গোপালগঞ্জ অভিমুখে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে।

রোববার (১২ অক্টোবর) বিকেল ৫ টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা রেলস্টেশনে পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি ভেড়ামারা স্টেশনের প্ল্যাটফর্মে ঢোকার মুহূর্তে হঠাৎ ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। সঙ্গে সঙ্গে ট্রেনটি থামানো হলে যাত্রীরা আতঙ্কে দ্রুত নেমে পড়েন। এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে, যাত্রীদের মধ্যে এক পর্যায়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেনের কর্মীরা নিজস্ব অগ্নি নির্বাপণ যন্ত্রের সাহায্যে আগুন আংশিক কমিয়ে আনেন। পরে খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিজ্ঞাপন

ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, তারা পৌঁছানোর আগেই ট্রেনের কর্মীরা আগুন অনেকটা নিভিয়ে ফেলেছিলেন। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি, তদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, আগুনে ইঞ্জিনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ কারণে ঈশ্বরদী থেকে বিকল্প একটি ইঞ্জিন এনে রাত প্রায় ৮ টার দিকে ট্রেনটি নতুন করে যাত্রা শুরু করে।

বিজ্ঞাপন

চকরিয়ায় ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত
২১ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১৯

আরো

সম্পর্কিত খবর