Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় রাস্তার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৫ ১৩:৩৬

নিহত নিতাই রবিদাস (৩২)।

নওগাঁ: জেলার ধামইরহাটে রাস্তার পাশ থেকে নিতাই রবিদাস (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে উপজেলার ফতেপুর-চকগৌরী গ্রামীণ রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নিতাই রবিদাস উপজেলার আড়ানগর ইউনিয়নের সেননগর রবিদাস পাড়া এলাকার শ্রী বিনয় রবিদাসের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (সোমবার) দুপুরে নিহত নিতাই রবিদাস নিজ বাড়ি থেকে বের হন। সন্ধ্যার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এক পর্যায়ে অনেক খোঁজাখুঁজির পরে ফতেপুর-চকগৌরী রাস্তার পাশে সকালে তার মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় নিতাইয়ের মাথায় মারাত্মক জখমের চিহ্ন রয়েছে বলে স্থানীয়রা জানান।

বিজ্ঞাপন

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর জানান, খরব পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর