Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে দেশের মানুষের বিরাগভাজন হলে আমাদের কিছু করার নেই’

সারাবাংলা ডেস্ক
৭ অক্টোবর ২০২৫ ১০:৪৮ | আপডেট: ৭ অক্টোবর ২০২৫ ১৩:১১

বিবিসি বাংলার সাক্ষাৎকারে তারেক রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভারত যদি বাংলাদেশের স্বৈরাচারী সরকারকে আশ্রয় দিয়ে দেশের মানুষের বিরাগভাজন হয়ে পড়ে, তাতে বিএনপির কিছুই করার নেই। তিনি বলেন, বাংলাদেশের জনগণই ইতোমধ্যে সেই সম্পর্ক নিয়ে তাদের অবস্থান পরিষ্কার করেছে, আর তিনি থাকবেন দেশের মানুষের পক্ষেই।

প্রায় দুই দশক পর বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তারেক রহমান ভারতের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক, বাংলাদেশের স্বার্থ ও আঞ্চলিক কূটনীতি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন। মঙ্গলবার (৭ অক্টোবর) প্রকাশিত হয় সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব।

ভারতের সঙ্গে বর্তমান সম্পর্কের শীতলতা নিয়ে প্রশ্নে তারেক রহমান বলেন, ‘এখন তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে, তাদের সাথে শীতল থাকবে। সো, আমাকে আমার দেশের মানুষের সাথে থাকতে হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিএনপির নীতির কেন্দ্রবিন্দু হবে ‘বাংলাদেশের স্বার্থ’। কোনো বিদেশি শক্তির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে জনগণের স্বার্থই হবে প্রধান বিবেচ্য।

সীমান্ত হত্যা ও পানিবণ্টনের প্রসঙ্গেও বিএনপি চেয়ারম্যানের এই উত্তরদানে স্পষ্ট হয় যে, তার নেতৃত্বে গঠিত সরকার বাংলাদেশের ন্যায্য অধিকার রক্ষায় কঠোর অবস্থান নেবে। তারেক রহমান বলেন, ‘আমরা আমাদের পানির হিস্যা চাই, আরেক ফেলানী ঝুলে থাকুক — এটা আমরা দেখতে চাই না।’

বিবিসির এই সাক্ষাৎকারে তারেক রহমানের বক্তব্যে স্পষ্ট হয়েছে, বিএনপি আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাইলেও, যেকোনো সিদ্ধান্তে দেশের সার্বভৌম স্বার্থকেই সর্বাগ্রে রাখবে।

সূত্র: বিবিসি বাংলা 

বিজ্ঞাপন

বগুড়ায় ইফতারে টক দই বিক্রির শীর্ষে
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৯

আরো

সম্পর্কিত খবর