Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জন্টি রোডসকে মনে করালেন নীতীশ

স্পোর্টস করেসপেন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৫ ১৯:৫৭ | আপডেট: ৫ অক্টোবর ২০২৫ ২২:২৪
উপরে জন্টি রোডস, নীচে নীতীশ কুমার রেড্ডি। ছবি: সংগৃহীত

ব্যাট করার সুযোগ পাননি। বল করার সুযোগ পেয়েছেন মাত্র চার ওভার। কিন্তু তাতে কী! তিনি যে আছেন, সেটা উড়ন্ত ক্যাচ নিয়ে বুঝিয়ে দিলেন নীতীশ কুমার রেড্ডি। মোহম্মদ সিরাজের বলে স্কোয়্যার লেগে বাঁদিকে ঝাঁপিয়ে দুর্ধর্ষ ক্যাচ নেন নীতীশ। তার এই ক্যাচ দেখে জন্টি রোডসের কথা মনে পড়ে যেতে বাধ্য।

সিরাজের বলে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার তেজনারাইন চন্দ্রপাল ড্রাইভ করার চেষ্টা করেন। কিন্তু, টাইমিং ঠিক মতো না হওয়ায় বলটি স্কোয়্যার লেগের দিকে উঠে যায়। নীতীশ তার অনুমান ক্ষমতা এবং নিখুঁত সময়জ্ঞান কাজে লাগিয়ে বাঁদিকে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ ধরেন। তার ক্যাচ দেখে এক রকম বাকরুদ্ধ হয়ে যান ওয়েস্ট ইন্ডিজের ওপেনারও। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসের অষ্টম ওভারের দ্বিতীয় বলে নীতীশের ধরা এই ক্যাচের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও।

বিজ্ঞাপন

শুধু এই ক্যাচটিই নয়। শনিবার বেশ ভাল ফিল্ডিং করছেন নীতীশ। তার আশপাশ দিয়ে বল যেতে পারেনি। একাধিক নিশ্চিত চারও বাঁচিয়েছেন তিনি। অন্ধ্রপ্রদেশের ২২ বছরেরিএই অলরাউন্ডার চাপে রেখেছেন প্রতিপক্ষ ব্যাটারদের। তার কাছে বল গেলে খুচরো রানও নিচ্ছেন না ব্যাটারেরা। কারণ, তিনি বল ছুড়ে সরাসরি উইকেটও ভেঙে দিয়েছেন একবার।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর