Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরে গুলি ছুড়ে চলন্ত বাসে দুর্বৃত্তদের আগুন

স্টাফ করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৫ ১১:৩১ | আপডেট: ৩ অক্টোবর ২০২৫ ১৬:৫৭

মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি চলন্ত যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ঢাকা: রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি চলন্ত যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টার পর আগুন লাগার খবর পেয়ে ৭টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বাসটির চালক জানান, বাস নিয়ে সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন হাতের ইশারা দিয়ে বাস থামাতে বলেন। থামানোর পর চালক ও তার সহকারীকে পিটিয়ে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। এ সময় যাত্রী যারা ছিলেন তারাও আতঙ্কে বাস থেকে নেমে যান। এ সময় বাসের সামনের গ্লাসে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দুর্বৃত্তরা। পরে বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদুর রহমান জানান, সম্প্রতি এই বাস কোম্পানি থেকে কিছু কর্মীকে ছাটাই করা হয়। যে কারণে ক্ষুব্ধ হয়ে ছাটাই হওয়া কর্মীদের একটি অংশ এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

বিজ্ঞাপন

প্রাইভেটকারে ২০ হাজার ইয়াবা, চালক আটক
২০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৩

আরো

সম্পর্কিত খবর