Monday 23 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারীসহ জনতার হাতে আটক ডিবির কনস্টেবল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২৫ ১৭:১৮ | আপডেট: ১ অক্টোবর ২০২৫ ১৮:১৯

ঘটনাস্থলে পুলিশের টিম। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার ১নং মিলগেট এলাকার রায়পুর পশ্চিমপাড়া গ্রামে এক নারীর সঙ্গে অনৈতিক অবস্থায় এক ডিবি পুলিশ সদস্যকে হাতেনাতে ধরেছেন স্থানীয়রা। পরে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

বুধবার (১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। অভিযুক্ত পুলিশ সদস্য সেলিম আহমেদ টাঙ্গাইলের বাসিন্দা। সে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা যায়, লাকি খাতুন দীর্ঘদিন ধরে এলাকায় তার প্রেমিক ডিবি কনস্টেবল সেলিম আহমেদের প্রভাব খাটিয়ে আসছিলেন। লাকি খাতুনের বিরুদ্ধে মাদকসহ নানা অবৈধ ব্যবসার অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

অভিযুক্ত কনস্টেবলকে থানা হেফাজতে নেওয়ার কিছু সময় পর প্রেমিকা লাকি খাতুনকেও থানা হেফাজতে নেওয়া হয়। এ সময় লাকি খাতুন স্থানীয়দের অকথ্য ভাষায় গালাগাল করন ও হুমকি দেন।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, ‘আমাদের থানার তদন্ত কর্মকর্তার নেতৃত্বে একটি টিম দিয়ে তাদের থানায় আনা হয়েছে।’

এ বিষয়ে জেলা গোয়েন্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইনকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর