Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কামাল মজুমদারের ছেলে শাহেদ আহমেদ গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৩৮ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৯

কামাল আহমেদ মজুমদারের ছোট ছেলে শাহেদ আহমেদ মজুমদার। ছবি: সংগৃহীত

ঢাকা: সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ছোট ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গুলশান থানা পুলিশ সূত্রে জানা যায়, রাত ৮ টায় তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে সহায়তার অভিযোগ রয়েছে। মিছিলের জন্য মানুষ সংগ্রহ ও অর্থ যোগানের অভিযোগ করেছে পুলিশ।

এদিকে গুলশান থানার অফিসার (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘তার বিরুদ্ধে জুলাই আন্দোলনের হত্যা মামলাও রয়েছে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

প্রাইভেটকারে ২০ হাজার ইয়াবা, চালক আটক
২০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৩

আরো

সম্পর্কিত খবর