Saturday 21 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে কেমিক্যাল গোডাউনে আগুন: আরও একজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৪ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৩

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত

ঢাকা: গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ দোকান কর্মচারী আলআমিন হোসেন বাবু (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে, ঘটনাটিতে দুই ফায়ার ফাইটারের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আলআমিনের শরীরের ৯৫ ভাগ পুড়ে গিয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

আলআমিনের সহকর্মী মো. আনোয়ার হোসেন জানান, যেই মার্কেটে সেদিন আগুন লেগেছিল, তার পাশের একটি হার্ডওয়্যার ও রঙের দোকানের কর্মচারী তারা। তাদের গোডাউন রয়েছে আগুন লাগার ওই মার্কেটে। এজন্য আগুনের খবর শুনে তারা সেখানে গিয়েছিলেন মালামাল উদ্ধার করতে। তখনই আগুনে পুড়ে যান আলআমিন।

বিজ্ঞাপন

স্বজনরা জানান, আলআমিনের বাড়ি কুড়িগ্রামের রৌমারি উপজেলায়। তার বাবার নাম মৃত রতন হাওলাদার। টঙ্গী পূর্ব আরিচপুর এলাকায় থাকতেন আলআমিন।

গত ২২ সেপ্টেম্বর টঙ্গী সাহারা মার্কেটের পাশে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। খবর শুনে আগুন নেভাতে যায় টঙ্গী ফায়ার স্টেশনের সাতটি ইউনিট। অগ্নিনির্বাপনের সময় হঠাৎ বিকট বিস্ফোরণ হলে পুড়ে যায় চার ফায়ার ফাইটার ও স্থানীয় কয়েকজন দোকানদার। ওইদিনই তাদেরকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ
বিজ্ঞাপন

চকরিয়ায় ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত
২১ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১৯

আরো

সম্পর্কিত খবর