Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাশকতায় আর্থিক সহায়তা
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের মোজাম্মেল হক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪৯ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪২

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি মো. মোজাম্মেল হক। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলসহ নাশকতামূলক কর্মকাণ্ডে আর্থিক সহায়তা দিয়ে চাঙ্গা করার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক উপ-কমিটির কার্যনির্বাহী সদস্য এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি মো. মোজাম্মেল হককে (৬৭) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলশান ১ নম্বর এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের এই নেতাকে গ্রেফতার করা হয়। ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মোজাম্মেল হক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন মাধ্যমে আর্থিক সহায়তা করেছেন। এ ছাড়া তার কাছ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি দলীয় লোকজনের নিকট প্রচারের তথ্য পাওয়া গেছে।‘

বিজ্ঞাপন

গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।