Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউইয়র্কে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করলেন আখতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫৫ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১৩

এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। ফাইল ছবি

ঢাকা: নিউইয়র্কে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টায় তিনি জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে পোর্ট অথোরিটি পুলিশ ডিপার্টমেন্টে এ মামলা দায়ের করেন।

মামলায় দুইজনের নাম উল্লেখ করে আরও ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। আখতার হোসেন অভিযোগ করেছেন, বিমানবন্দরে হামলার পরও লবি ও আশপাশের এলাকায় তাকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করা হয়েছিল। এ কারণে তিনি মামলা করতে বাধ্য হয়েছেন।

চলতি মাসের ৩০ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা এমিরেটসের একটি ফ্লাইটে নিউইয়র্কে পৌঁছালে বিমানবন্দরের বাইরে আওয়ামী লীগ কর্মীরা বিক্ষোভ করেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির নেতা হুমায়ুন কবির, এনসিপি নেতা আখতার হোসেন ও ডা. তাসনিম জারাকে ঘিরে স্লোগান দেওয়া হয়। পরে আখতার হোসেনকে লক্ষ্য করে কয়েকজন কর্মী ডিম নিক্ষেপ করেন। নিরাপত্তা ঝুঁকির মুখে তারা পুলিশের সহায়তায় বিমানবন্দর এলাকা ত্যাগ করেন।

এর আগে স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) আখতার হোসেন এক ভিডিও বার্তায় বলেন, ‘শেখ হাসিনার গুলি-বুলেটকে তিনি ভয় পান না এবং ভাঙা ডিমে কিছুই আসে যায় না।’

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর