Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ একজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১৪ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৯

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন একজন মারা গেছেন। তার নাম তুহিন হোসেন (৩৮)।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এইচডিইউতে মারা যান তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, তুহিনের শরীরের ৪৭ শতাংশ পুড়ে গিয়েছিল। তাকে এইচডিইউতে রাখা হয়েছিল। সেখানেই মারা গেছেন তিনি। এদিকে, তুহিনের স্ত্রী ইভা ৮ শতাংশ, দুই ছেলে তাওহীদ ১৫ শতাংশ এবং তানভীর ৪৭ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে, গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে যাত্রাবাড়ী ধলপুর বউবাজার লিচুবাগান মসজিদের পাশে একটি বাড়ির সাত তলায় এই দুর্ঘটনা ঘটে। এতে দগ্ধ হন তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইভা আক্তার (৩০), দুই ছেলে তাওহীদ (৭) ও তানভীর (৯)।

বিজ্ঞাপন

দগ্ধ ইভার বোন ফারজানা আক্তার জানান, বাসায় পরিবারটির ওই এই চার সদস্য থাকেন। তুহিন মোতালেব প্লাজায় একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করতেন আর তার স্ত্রী গৃহিণী। শুক্রবার রাতে তারা যখন ঘুমিয়ে ছিলেন তখন বাসার এসি থেকে একটি বিস্ফোরণ হয়। মুহূর্তে ঘরে আগুন ধরে গেলে তারা চারজনই পুড়ে যান। পরে আশপাশের ভাড়াটিয়ারা আগুন নিভিয়ে রাতেই তাদেরকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে এসে ভর্তি করেন।

তাদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার দিঘলপাড়া গ্রামে। তুহিনের বাবার নাম মো. লোকমান মুন্সি।

বিজ্ঞাপন

চকরিয়ায় ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত
২১ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১৯

আরো

সম্পর্কিত খবর