Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি মহাসচিবের সঙ্গে ক্যাথেরিন সিছিলের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪৮ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫৮

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চিফ অব পার্টি ক্যাথেরিন সিছিল। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের (ডিআই) চিফ অব পার্টি ক্যাথেরিন সিছিল।

রোববার (২১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে ডিআই-এর ডেপুটি চিফ অব পার্টি আমিনুল এহসান এবং প্রিন্সিপাল ডিরেক্টর ড. মো. আব্দুল আলিম উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষ থেকে যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সও উপস্থিত ছিলেন।

সাক্ষাতে বিএনপি মহাসচিবের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন পারস্পরিক বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

বিজ্ঞাপন