Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামী ব্যাংক রাজশাহী জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

সারাবাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১২

ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর রাজশাহী জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন ১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ লেকচার গ্যালারি হলে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ম্যানেজিং ডাইরেক্টর মো: ওমর ফারুক খাঁনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান ও স্বতন্ত্র পরিচালক মো: আবদুল জলিল।

সম্মেলনে স্বাগত বক্তব্য দেন রাজশাহী জোনপ্রধান মো: মনিরুল ইসলাম। সম্মেলনে জোনের অধীন শাখাসমূহের প্রধান, নির্বাহী ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর