Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সন্তোষ ইইউ প্রতিনিধি দলের

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩১ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১৩

ঢাকা: বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল। নানা চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ গণতন্ত্র রক্ষায় সঠিক পথে এগোচ্ছে বলে মন্তব্য করেন তারা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে এই মন্তব্য করে ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার উপকমিটির চেয়ারম্যান মুনির সাতুরির নেতৃত্বাধীন প্রতিনিধি দল।

বৈঠকে মানবাধিকার রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ শক্তিশালীকরণ ও ২০২৬ সালের নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নিতে ইইউর কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্র উপদেষ্টা।

বিজ্ঞাপন

জবাবে ইইউ প্রতিনিধি দল সরকারের সংস্কার পদক্ষেপ, উন্মুক্ততা ও জনগণের ভোটাধিকার রক্ষার প্রচেষ্টাকে স্বাগত জানান। তবে বৈঠকের সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি ইইউ প্রতিনিধি দলের সদস্যরা।

রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান ইউরোপীয় পারলামেন্টের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে আগামীকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ত্যাগ করবে এই প্রতিনিধি দল।

বিজ্ঞাপন

৩ সিটিতে নির্বাচন জুনে, তফসিল ঈদের পর
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২

আরো

সম্পর্কিত খবর