Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বায়ুদূষণের শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান ২৩

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:২১

বায়ু দূষণ। ছবি: সারাবাংলা

ঢাকা: বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। তবে দীর্ঘদিন ধরে দূষণের শীর্ষ তালিকায় থাকা ঢাকার অবস্থান কিছুটা উন্নতি করেছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর তথ্যানুযায়ী, ৭১ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান এখন ২৩তম। এ স্কোরকে মাঝারি মানের দূষণ হিসেবে ধরা হয়।

অন্যদিকে, একই সময়ে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা ১৫৩ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে। দ্বিতীয় অবস্থানে আছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা (১৩৭), তৃতীয় স্থানে পাকিস্তানের লাহোর (১৩৪), চতুর্থ স্থানে সৌদি আরবের রিয়াদ (১১১) এবং পঞ্চম স্থানে রয়েছে ভারতের দিল্লি (১০৭)।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, একিউআই স্কোর ০ থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে গণ্য হয়, যা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

৩ সিটিতে নির্বাচন জুনে, তফসিল ঈদের পর
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২

আইন সবার জন্য সমান: ভূমিমন্ত্রী মিনু
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২১

আরো

সম্পর্কিত খবর