Sunday 22 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনসমর্থন ছাড়া কিছু করতে গেলে গণতন্ত্র ব্যাহত হবে: আমীর খসরু

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩৭ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩১

আমীর খসরু মাহমুদ চৌধুরী।

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের অংশগ্রহণ ও সমর্থন ছাড়া কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া সফল হতে পারে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনসমর্থন ছাড়া কিছু করতে গেলে গণতন্ত্র ব্যাহত হবে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর উত্তরায় “বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি” আয়েজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, আগামীর বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা বৃদ্ধি ও ক্ষমতায়নের জন্য বিএনপি কাজ করবে।

এ জন্য আর্থিক, নৈতিক ও মানবিক বিনিয়োগ জরুরি উল্লেখ করে তিনি বলেন, যার যেখানে প্রয়োজন, সরকারকে সেই বিনিয়োগ করতে হবে।

বিজ্ঞাপন

আমীর খসরু বলেন, “রাজপথের পর্ব শেষ হয়েছে, এখন জনগণের কাছে মালিকানা ফেরানোর সময়। প্রতিটি রাজনৈতিক দলকেই জনগণের কাছে নিজ দলের ম্যান্ডেট নিতে হবে।”

তিনি আরও বলেন, গণতন্ত্র টিকিয়ে রাখতে রাজনৈতিক দলগুলোকে জনগণের আস্থা ও সমর্থনের ভিত্তিতেই কার্যক্রম পরিচালনা করতে হবে। নাগরিকদের মধ্যে বিভেদ সৃষ্টি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিভেদ হলে তা সংবিধানের প্রতি অসম্মান প্রদর্শন হবে।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

ফ্রেমের ভাষায় গর্ব ও আবেগের একুশ [ছবি]
২২ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১১

আরো