Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আমার ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই’

ঢাবি করেস্পন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৪ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৫ ২২:২৮

বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের সভাপতি (ভিপি) প্রার্থী আব্দুল কাদের। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ মনোনীত প্যানেল বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের সভাপতি (ভিপি) প্রার্থী আব্দুল কাদের বলেছেন, আমার ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নিজের আইডিতে তিনি এ কথা লিখেন।

ডাকসুর ভিপি প্রার্থী আব্দুল কাদের লিখেন, ‘এতটুকু দয়া অন্তত আমাকে দেখানোর অনুরোধ। সেই রাজাকার নিয়ে কথা বলার পর থেকেই যে শুরু হইছে, প্রতিনিয়ত সেটা আরও বাড়তেছে। তারপর থেকেই আমি ঘুমাতে পারি না, মাঝরাতে জেগে যাই; শরীর কাঁপতে থাকতে।’

আব্দুল কাদের প্রশ্ন রেখে বলেন, ‘একটা মানুষকে নিয়ে আর কত করবেন? মানুষের কতটুকুও বা ধৈর্য ক্ষমতা থাকে, আমি আর কতদিন নিতে পারব জানি না। কেবল অনলাইনে এই হেনস্তাটা আমার পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও মানা যাইতো, বাড়িতে গিয়ে আমার আম্মাকে পর্যন্ত কথা শুনাচ্ছেন!’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘১০ দিন আগের বক্তব্য কাট করে প্রোপাগাণ্ডা না ছড়ালেও পারতেন। পুরা বক্তব্য তুলে ধরলে বক্তব্যের সারমর্ম বুঝতে পারতো মানুষ। কেবল তো শুরু, আরও পাঁচ দিন বাকি। ততদিনে কি যে ঘটবে, সেটা ভাবতে গেলে আরও বেশি ট্রমাটাইজড হয়ে যাই।’

এদিকে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন গণতান্ত্রিক ছাত্রসংসদ মনোনীত প্যানেল বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ। তারা বলছে, একটি গোষ্ঠীকে সুবিধা দিতে ভোটকেন্দ্রগুলোকে শিক্ষার্থীদের সুবিধাজনক জায়গায় দেওয়া হয়নি।

বিজ্ঞাপন

মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
২০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩২

আরো

সম্পর্কিত খবর