Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভেটিংয়ের জন্য আরপিও সংশোধনের প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠাল ইসি

স্টাফ করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৫ ২২:১৪ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:০১

ঢাকা: ‘না ভোট’ সহ এ গুচ্ছ সংশোধন এনে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (আরপিও, সংশোধন) অধ্যাদেশ ২০২৫ চূড়ান্ত করতে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

সচিব বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (আরপিও, সংশোধন) অধ্যাদেশ ২০২৫ ভেটিং জন্য মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে পাঠানো হয়েছে। আইন মন্ত্রণালয় থেকে এলে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।

এর আগে, গত ১১ আগস্ট নির্বাচন কমিশনের নবম সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছিলেন, আরপিওতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইভিএম সংক্রান্ত যাবতীয় বিধি বিলুপ্ত করা হয়েছে। না ভোটের বিধান করা হয়েছে। সেটা কোনো আসনে একজন প্রার্থী থাকলে শুধু সেখানে না ভোট থাকবে। ইসি অবস্থা বুঝে নির্বাচনের ফলাফল স্থগিত করতে পারবে, যা আগে ছিল না।

বিজ্ঞাপন

এছাড়া সমভোট হলে লটারি প্রথা বিলোপ করে পুনঃভোট হবে এমন একগুচ্ছ সংশোধনে আরপিও খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

রাজবাড়ীতে ২ টাকায় ইফতার বিতরণ
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৪

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪০

আরো

সম্পর্কিত খবর