Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিদ্ধেশ্বরী হাই স্কুলের মসজিদের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪২ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৫ ২২:০৫

ঢাকা: রাজধানী মৌচাক মার্কেট সংলগ্ন সিদ্ধেশ্বরী হাই স্কুল জামে মসজিদের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টা ৩৬ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শিহাব সরকার আগুনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সিদ্ধেশ্বরী স্কুলের পাশের একটি মসজিদে ৭টা ১২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়। তারা অল্প সময়ের মধ্যেই ৭টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তবে আগুনের সূত্রপাত তদন্ত করছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
২০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩২

আরো

সম্পর্কিত খবর