Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন মুখপাত্র মাহবুবুল আলম

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৫ ২১:৩১

পররাষ্ট্র মন্ত্রণালয়। ফাইল ছবি

ঢাকা: পেশাদার কূটনী‌তিক এস এম মাহবুবুল আলমকে মহাপরিচালক (জনকূটনীতি) এবং মুখপাত্রের দা‌য়িত্ব দি‌য়ে‌ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার ( ২৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন এক অফিস আদেশে এই সিদ্ধা‌ন্তের কথা জা‌নায়।

অফিস আদেশে পাঁচ মহাপরিচালকের দফতর রদবদলের সিদ্ধা‌ন্তের কথা জানা‌নো হয়। যেগু‌লোর ম‌ধ্যে র‌য়ে‌ছে- উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক মো. নুরল ইসলামকে অ‌তি‌রিক্ত দা‌য়িত্ব হি‌সে‌বে রাষ্ট্রাচার প্রধানের দা‌য়িত্ব দেওয়া হ‌য়ে‌ছে। রাষ্ট্রচার প্রধান এ এফ এম জাহিদ-উল-ইসলামকে মহাপ‌রিচালক সাধারণ সেবার দা‌য়ি‌ত্বে দেওয়া হ‌য়ে‌ছে। জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক শাহ্ আসিফ রহমানের এক‌টি অতিরিক্ত দা‌য়িত্ব কমা‌নো হ‌য়ে‌ছে, তি‌নি মহাপরিচালক জনকূটনীতি এবং মুখপাত্রের দা‌য়িত্ব পালন কর‌ছি‌লেন।

বিজ্ঞাপন

এ ছাড়া, এস এম মাহবুবুল আলমকে জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক এবং মুখপা‌ত্র ও মো. হুমায়ুন কবীরের এক‌টি দা‌য়িত্ব ক‌মি‌য়ে শুধুমাত্র পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। তি‌নি এত‌দিন পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালকের পাশাপা‌শি মহাপ‌রিচালক সাধারণ সেবার দেখভাল কর‌ছি‌লেন।

বিজ্ঞাপন

প্রাইভেটকারে ২০ হাজার ইয়াবা, চালক আটক
২০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৩

আরো

সম্পর্কিত খবর