Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একযোগে উচ্চতর গ্রেড পেলেন ইসির ৭৯ কর্মকর্তা

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৫ ২৩:৫৪ | আপডেট: ২৮ আগস্ট ২০২৫ ০৯:৩৬

বাংলাদেশ নির্বাচন কমিশন। ফাইল ছবি

ঢাকা: নির্বাচন কমিশনের উপজেলা, জেলা ও উপসচিবসহ বিভিন্ন পর্যায়ের ৭৯ কর্মকর্তা পেলেন উচ্চতর গ্রেড।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা গেছে। এতে জেলা-উপজেলা পর্যায়ের ৭৫ কর্মকর্তাকে দেওয়া হয়েছে ৫ম গ্রেড ও উপ-সচিব পর্যায়ের চার কর্মকর্তাকে দেওয়া হয়েছে চতুর্থ গ্রেড।

ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ এর অনুচ্ছেদ-৭(২) অনুযায়ী নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাধীন ওই কর্মকর্তারা ২০২১ সাল থেকে ৫ম গ্রেড কার্যকর হবে।

এছাড়া, চতুর্থ গ্রেড পাওয়া চার কর্মকর্তারা হলেন- এনআইডি পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম, উপ-সচিব মো. খোরশেদ আলম, উপসচিব মো. হুমায়ুন কবীর ও উপসচিব জিএম সাহাতাব উদ্দিন।

বিজ্ঞাপন

এ আদেশ জ্যেষ্ঠতার সঙ্গে সম্পর্কিত নয়, এবং এই আদেশের কারণে ৫ম বা তদূর্ধ্ব গ্রেডের কোনো পদে পদোন্নতি বা পদায়ন দাবি করতে পারবেন না তারা।

বিজ্ঞাপন

বগুড়ায় ইফতারে টক দই বিক্রির শীর্ষে
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৯

আরো

সম্পর্কিত খবর