Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলে খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৫ ২১:৩২

মরদেহ। প্রতীকী ছবি

নড়াইল: নড়াইলে খাল থেকে এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৪ আগস্ট) বিকেলে লোহাগড়া উপজেলার কামঠানা বেড়িবাঁধ এলাকায় একটি খাল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। যুবকটির পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল লোহাগড়া উপজেলার কামঠানা বেড়িবাঁধ এলাকায় বেলায়েতের একটি পাটের জাগ হারিয়ে যায়। হারিয়ে যাওয়া পাটের জাগ খুঁজতে বের হন তিনি। খালের চারিপাশে খোঁজাখুঁজির এক পর্যায়ে একটি মরদেহ ভেসে থাকতে দেখেন তিনি। খালে ভেসে থাকা মরদেহ দেখে স্থানীয়দের ডাক দেন বেলায়েত। স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর