Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক বিদ্যুতায়িত হয়ে ৩ শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৫ ১৯:০২ | আপডেট: ১৭ আগস্ট ২০২৫ ০০:৪৫

প্রতীকী ছবি। বিদ্যুতায়িত

ঢাকা: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নির্মাণাধীন একটি ভবনের পানির ট্যাংক পরিষ্কার করার সময় বিদ্যুতায়িত হয়ে তিন শ্রমিক মারা গেছেন।

শনিবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ই ব্লকের ১৪ নম্বর রোডে নির্মাণাধীন একটি বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া তিনজন হলেন- লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আলাউদ্দিন নগর বাজার এলাকার রফিকুলের ছেলে ফরিদুল ইসলাম (৪০), একই উপজেলার ইসলাম নগর গ্রামের তবারক হোসেনের ছেলে রাব্বি (১৭) ও জমগ্রাম এলাকার মৃত তৈয়বুর রহমানের ছেলে লিটন (৩৫)। তারা পেশায় রড মিস্ত্রি।

নিহত রাব্বির খালাতো ভাই মো. ওয়ালিব জানান, ভবনটির মাত্র একতলা সম্পন্ন হয়েছে। শনিবার ভবনটির নিচের পানির ট্যাংকের শাটারিংয়ের বাঁশ ও কাঠ খোলা এবং পরিষ্কারের কাজ করছিলেন শ্রমিকরা। এ জন্য তারা একটি বৈদ্যুতিক বাতি পানির ট্যাংকের ভেতরে লাগান। এর পর একটি মই দিয়ে প্রথমে ফরিদুল ট্যাংকের ভেতরে নামেন। এর কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি মই থেকে পানিতে পড়ে যান। শব্দ শুনে রাব্বি একই মই বেয়ে ট্যাংকে নামেন এবং তিনিও পানিতে পড়ে যায়। এর পর শাহিনুর তাদের তুলতে গেলে তিনিও পানিতে পড়ে যান। এ ঘটনা দেখে লিটন চিৎকার দিলে আশপাশের সব শ্রমিক জড়ো হন। তখন লিটনও মই বেয়ে নেমে তাদের ওঠানোর চেষ্টা করলে তিনিও পানিতে পড়ে যান।

বিজ্ঞাপন

পরে অন্য শ্রমিকরা বিদ্যুৎসংযোগ বন্ধ করে চারজনকেই পানি থেকে তোলেন। কিন্তু তার আগেই মারা যান- ফরিদুল, রাব্বি ও লিটন। আহত শাহিনুরকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, ‘বসুন্ধরা আবাসিক এলাকায় নির্মাণাধীণ ভবনের আন্ডারগ্রাউন্ডে পানির ট্যাংকের ভেতরে বাঁশের খুঁটি খোলার সময় বিদ্যুতায়িত হয়ে তিনজন ঘটনাস্থলেই মারা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।’

আহত একজনকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা মোটামুটি ভালো বলে জানান ওসি।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

রাজবাড়ীতে ২ টাকায় ইফতার বিতরণ
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৪

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪০

চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১২

আরো

সম্পর্কিত খবর