Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৫ ২০:৪১ | আপডেট: ১৪ আগস্ট ২০২৫ ২৩:৫৫

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের উদ্দেশ্যে জয় বাংলা ব্রিগেডের জুম মিটিংয়ে অংশ নেওয়ার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে সিআইডি।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলামের আদালতে এ চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন্স) মো. এনামুল হক।

অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। গ্রেফতার তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ সেপ্টেম্বর দিন করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, ২০২৫ সালের ২৭ মার্চ শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে একই আদালতে মামলাটি করেন সিআইডির এই কর্মকর্তা। এরপর তদন্ত শেষে ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৯ ডিসেম্বর ‘জয় বাংলা ব্রিগেড’ এর জুম মিটিংয়ে অংশ নেন শেখ হাসিনাসহ অনেক। এ সময় দেশবিরোধী বক্তব্য দেন সাবেক এই সরকারপ্রধান। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উৎখাতেরও নির্দেশ দেন তিনি।

বিজ্ঞাপন

মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
২০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩২

আরো

সম্পর্কিত খবর