Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ২৫২ জন হাসপাতালে ভর্তি

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৫ ১৯:৪৭ | আপডেট: ১৪ আগস্ট ২০২৫ ২১:১৯

প্রতীকী ছবি

ঢাকা: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২৫২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। নতুন রোগীদের মধ্যে ১৪৩ জন পুরুষ এবং ১০৯ জন নারী।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩২, ঢাকা উত্তর সিটিতে ৩৮, ঢাকা দক্ষিণ সিটিতে ৫১, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ এবং রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সবমিলিয়ে ২৫ হাজার ৩২৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১০৪ জনের।

এর আগে, গতকাল বুধবার দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩২৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত এক জনের মৃত্যু হয়।

২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ওই বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ১২ হাজার ১৪ জন। এছাড়া, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৪০ জন।

সারাবাংলা/এমএইচ/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর