Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গোপসাগরে ৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপের পূর্বাভাস

স্টাফ করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৫ ১২:৩০ | আপডেট: ১২ আগস্ট ২০২৫ ১৪:২০

বঙ্গোপসাগরে লঘুচাপ। ফাইল ছবি

ঢাকা: আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে দেওয়া পূর্বাভাসে জানানো হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছেছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, আগামী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগে কমবেশি বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেটে কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কাও রয়েছে।

বিজ্ঞাপন

তাপমাত্রার ক্ষেত্রে পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বিজ্ঞাপন

৩ সিটিতে নির্বাচন জুনে, তফসিল ঈদের পর
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২

আইন সবার জন্য সমান: ভূমিমন্ত্রী মিনু
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২১

আরো

সম্পর্কিত খবর