Friday 10 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীবরদী উপজেলা জামায়াত সেক্রেটারি মারা যাননি: আমির

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৬ ০৯:০৮

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

ঢাকা: শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মারা যাননি বলে জানিয়েছেন দলটির আমির ‍ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে সাতটায় নিজের ভেরিফায়েড ফেজবুক পেজে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার (৯ এপ্রিল) শেরপুরে নির্বাচন চলাকালীন সময়ে বিএনপির সন্ত্রাসীদের দ্বারা জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলায় শ্রীবরদী উপজেলা সেক্রেটারি গুরুতর আহত হয়ে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তিনি ইন্তিকাল করেছেন বলে তাৎক্ষণিক যে বার্তাটি এসেছিল, যাচাই করে দেখা গেছে সেটি সঠিক নয়।

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা প্রিয় ভাইটির জন্য সবাই দোয়া করুন। মহান আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন এবং সুস্থতার নিয়ামত এনায়েত করেন। আমিন।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

সংসদের অধিবেশন শুরু হয়েছে
১০ এপ্রিল ২০২৬ ১০:৪৯

নিয়োগ দিচ্ছে ফুডপান্ডা
১০ এপ্রিল ২০২৬ ০৯:২৫

আরো

সম্পর্কিত খবর