Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওমরাহ পালন করেছেন জামায়াত আমির

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৬ ১৯:৫০

ঢাকা: পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে গত ৩ মার্চ দিবাগত রাত তিনটায় সৌদি আরবের মক্কা যান জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

এর একদিন পর বুধবার (৪ মার্চ) রাতে ঝালকাঠী-১ আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী ড. ফয়জুল হক তার ভেরিফায়েড ফেজবুক পেজে একটি ছবি শেয়ার করে লেখেন, আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান সাহেবের সঙ্গে আজ একত্রে ওমরাহ পালন করার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। কিছু স্মৃতি মানুষের জীবনভর আনন্দ দেয়—আমার জন্য আজকের দিনটি তেমনই একটি আনন্দময় দিন।

‘তিনি একদিকে একজন সম্মানিত ব্যক্তিত্ব, বাংলাদেশের সর্ববৃহৎ দলের আমির এবং সংসদের বিরোধী দলীয় নেতা। তার চেয়েও বড় কথা, তিনি আমার রাজনৈতিক অভিভাবক ও পিতৃতুল্য পারিবারিক অভিভাবক। তার খেদমতে সময় কাটানো আমার জন্য পরম সৌভাগ্যের বিষয়।’

বিজ্ঞাপন

তিনি আরও লেখেন, ‘মহান রব প্রিয় অভিভাবককে নেক হায়াতের সঙ্গে বাংলাদেশের মানুষের নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করুন। আমিন।’

সারাবাংলা/এমএমএইচ/এইচআই
বিজ্ঞাপন

এক ম্যাচে ২৪ লাল কার্ড!
৭ এপ্রিল ২০২৬ ১২:১৫

আরো

সম্পর্কিত খবর