Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণে কমিটি গঠন এনসিপির

সিনিয়র করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৬ ০৯:৩৩ | আপডেট: ২ মার্চ ২০২৬ ১১:৪০

ঢাকা: জুলাই গণহত্যা ও গুমের বিচার নিশ্চিত করতে এবং সংসদ ও রাজপথে শক্তিশালী ভূমিকা পালনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (১ মার্চ) বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) জাতীয় যুবশক্তি আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে দলের শীর্ষ নেতারা এই অবস্থান পরিষ্কার করেন। একই দিন দলের পক্ষ থেকে হাসনাত আব্দুল্লাহকে প্রধান করে ১৪ সদস্যের একটি বিচার পর্যবেক্ষণ কমিটি গঠনের কথা জানানো হয়।

এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে গঠিত এই কমিটিতে উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন মুজাহিদুল ইসলাম শাহীন। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন জুলাই আন্দোলনে আহত যোদ্ধা কাজী রাইসুল ইসলাম, শহিদ জুয়েলের বোন শারমিন সুলতানা, গুম হওয়া পরিবারের সদস্য জাহিদ হাসান এবং কয়েকজন জ্যেষ্ঠ আইনজীবী ও প্রতিনিধি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাইয়ের হত্যাকাণ্ডের সঠিক বিচার প্রক্রিয়া পর্যবেক্ষণ ও ত্বরান্বিত করতেই এই বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর