Thursday 26 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, উপরওয়ালা এখন আমি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৪

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া: কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, মেডিকেল ও সদর হাসপাতাল নিয়ে কিছু অভিযোগ আমার কাছে আছে। আমি জানিয়েছি এগুলো পালটাতে হবে। ওনারাও প্রথমে ভুল স্বীকার করেছে এবং মাফ চেয়েছে। আর বলেছে, এটা আমাদের কন্ট্রোলের বাইরে ছিল ও উপরওয়ালার দোষ দেয়। মনে হচ্ছে, উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, উপরওয়ালা এখন আমি। সুতরাং যা কিছু হবে আমাকে জানাবেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

সংসদ সদস্য আমির হামজা বলেন, ‘যে বিভিন্ন স্পিড মানির কথা বলা হয় এবং কালো কিছু হাত আছে। এই হাতগুলোর কথাও গোপনে কেউ কেউ জানিয়েছে। আমি সরাসরি জানিয়েছে, দুই নম্বরি যদি কেউ করতে চায় সরাসরি বলবেন যে, মাওলানার কাছে টাকা দেওয়া আছে। আপনারা উনার কাছে যান। এত ক্ষমতা নিয়ে কে চলে কুষ্টিয়ায় আমি দেখব।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমাদের আবেগের জায়গা কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল। এটা আমরা চালু করতে চাই পুনরায়। কয়েকটা বিভাগ চালু আছে, পূর্ণাঙ্গভাবে যেন চালু হয় সে বিষয়ে আজ আসলে মিটিং ছিল। আমরা দীর্ঘ প্রায় দুই আড়াই ঘণ্টা কথা বলেছি। এবং কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত অলরেডি নিয়েছি। আপনারা দোয়া করেন, আগামী কিছুদিনের ভেতরে অন্তত একটা সুখবর শুনতে পারবেন।’

নবনির্বাচিত সংসদ সদস্য বলেন, ‘সুখবর জানতে পারবেন। এটা শুনলে আপনাদের আনন্দ হবে। দুইটা বিষয়ে আজকে সিদ্ধান্ত নিয়েছি। এখন এগুলো লং প্রসেসের বিষয়। সাত/আটটা বিষয় সামনে আছে। দুইটা আজকে হয়েছে। এখন বাকিগুলো হবে ইনশাল্লাহ।’

সভায় কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হোসেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাপাতালের পরিচালক ডা. শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২৫

আরো

সম্পর্কিত খবর