Thursday 26 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে আটক ২ ‎

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৭

চাঁদা তোলার অভিযোগে আটক দুই আসামি।

‎‎লালমনিরহাট: ‎​লালমনিরহাট জজ কোর্ট এলাকায় সাধারণ অটোরিকশা চালকদের নিকট থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের সময় হাতেনাতে দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
‎​
‎বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে জেলা জজ কোর্ট এলাকার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের এলাকার সামনে থেকে তাদের দুইজনকে আটক করা হয়।

‎আটককৃতরা হলেন—জেলার আদিতমারী উপজেলার সাপটিবাড়ি (খাতাপাড়া) এলাকার মৃত সামসুল হকের ছেলে মো. মজমুল হক (৫০) ও জেলা শহরের তালুক খুটামারা এলাকার মৃত তাহের আলীর ছেলে মো. মোসলেম উদ্দিন ভোলা (৪০)।

‎​পুলিশ সূত্রে জানা গেছে, লালমনিরহাট জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাদ আহম্মেদের নেতৃত্বে একটি বিশেষ দল সদর কোর্ট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অটোরিকশা চালকদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা উত্তোলনকালে ওই দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেন এসআই মো. মনিরুজ্জামান, এএসআই মো. আলদাদ হোসেন এবং কনস্টেবল মো. লেবু মিয়া পিপিএম।

বিজ্ঞাপন

ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় অপরাধ স্বীকার করার পর মো. মজমুল হককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, এবং মো. মোসলেম উদ্দিন ভোলাকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
‎​
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি সাদ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাধারণ মানুষকে হয়রানি ও চাঁদাবাজি রোধে পুলিশ প্রশাসনের এই কঠোর অবস্থান ও বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২৫

আরো

সম্পর্কিত খবর