Wednesday 25 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৭ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩২

এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিশংসন এবং পরবর্তীতে গ্রেফতারের দাবি জানিয়েছেন। চব্বিশের জুলাই গণহত্যা ঠেকাতে কার্যকর ব্যবস্থা না নেওয়ার দায়ে রাষ্ট্রপতির বিরুদ্ধে তিনি এই দাবি তোলেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার ওপর চালানো নজিরবিহীন গণহত্যা ঠেকাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কোনো কার্যকর ভূমিকা পালন করেননি। এই গণহত্যার দায় রাষ্ট্রপতি কোনোভাবেই এড়াতে পারেন না।

বিজ্ঞাপন

তিনি বলেন, আসন্ন সংসদ অধিবেশনের প্রথমভাগেই তাকে অভিশংসন করতে হবে। অভিশংসন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।

পিলখানা ট্র্যাজেডি প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, বিডিআর (বর্তমান বিজিবি) হত্যাকাণ্ড ছিল বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করা এবং দেশে ফ্যাসিবাদ কায়েমের একটি সুগভীর ব্লুপ্রিন্ট। এই নীলনকশা আওয়ামী লীগ বাস্তবায়ন করেছিল এবং এতে পার্শ্ববর্তী দেশ ভারতের সমর্থন ছিল।

নাহিদ ইসলাম আরও বলেন, দীর্ঘ সময় পার হলেও পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত হয়নি এবং পুরো ঘটনাটি এখনো জাতির সামনে রহস্যময় হয়ে আছে। তিনি পূর্ববর্তী তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী ঘটনার স্বচ্ছ ও প্রকৃত বিচার কামনা করেন।

এদিন বিকেলে এনসিপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বনানী সামরিক কবরস্থানে শহিদদের পুষ্পস্তবক অর্পণ ও তাদের রুহের মাগফিরাত কামনা করেন তিনি।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

যে বুথে মৃত মানুষের সাথে কথা বলা যায়!
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৯

আরো

সম্পর্কিত খবর