নোয়াখালী: নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য, বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদীন ফারুক এর স্ত্রী কানিজ ফাতেমা মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জয়নুল আবেদীন ফারুক গণমাধ্যমকে জানান, নির্বাচনের পরে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তার স্ত্রী। পরবর্তীতে গত ১৭ ফেব্রুয়ারি তাকে ঢাকার এভার কেয়ার হাসপাতাল-এ ভর্তি করা হয়। গত কয়েকদিন ওই হাসপাতালের আইসিইউতে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
তিনি স্বামী সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার বাদ জোহর ঢাকার নিকুঞ্জ-১,লেক রোড, ৪৩নং বাড়ির সামনে প্রথম জানাজা এবং আগামীকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নোয়াখালীর সেনবাগের ইয়ারপুর গ্রামে নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে সেখানে দাফন করা হবে।