Tuesday 24 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয় বিএনপি: মঈন খান

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৩ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না এবং বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্রে আস্থাশীল বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী থেকে নির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে তিনি সেখানে যান।

মঈন খান বলেন, বিএনপি সব সময় আইনের শাসনে বিশ্বাসী এবং সবাইকে নিয়ে রাজনীতি করতে চায়। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দেশে গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষা করতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে নয়; বহুদলীয় গণতন্ত্র ও সংসদীয় গণতন্ত্রের ধারাবাহিকতায় বিশ্বাসী। দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে বিএনপি বদ্ধপরিকর।

তিনি অভিযোগ করে বলেন, গত সরকারের আমলে জনগণের ওপর একদলীয় শাসন ও প্রতিহিংসার রাজনীতি চাপিয়ে দেওয়া হয়েছিল, যা থেকে দেশ এখন মুক্ত। ১৭ বছরের আওয়ামী স্বৈরশাসনের পরে জনগণের ভোটে দুই-তৃতীয়াংশ মেজরিটি নিয়ে সরকার গঠনের মধ্য দিয়ে যে গণতন্ত্র ফিরিয়ে আনা হয়েছে তা রক্ষা করবে বিএনপি।

বিজ্ঞাপন

পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতা
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২৩

আরো

সম্পর্কিত খবর