Monday 23 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ছয় সিটিতে দলীয় প্রশাসক নিয়োগ গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০৩ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০৭

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

ঢাকা: ছয় সিটিতে দলীয় প্রশাসক নিয়োগ গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় সিটি করপোরেশনের মেয়ররা পালিয়ে গেলে সিটি করপোরেশনগুলো নেতৃত্বশূন্য হয়। আমরা তখন দাবি করেছিলাম, দ্রুত স্থানীয় সরকারের নির্বাচন আয়োজন করা হোক। কিন্তু বিএনপির বিরোধিতায় স্থানীয় সরকার নির্বাচন করা যায় নাই। বরং সেখানে প্রশাসক নিয়োগ করা হয়েছিল।

তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে সিটি করপোরেশনগুলোতে দলীয় ব্যক্তিদের পুরস্কারস্বরুপ প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এটা গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। এর মাধ্যমে দায়হীন ব্যক্তিদের কাছে দেশের সবচেয়ে বড় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে তুলে দেওয়া হলো।

বিজ্ঞাপন

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, যারা নির্বাচনের মাধ্যমে জিতে মেয়র হন তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকেন। নির্বাচিত জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে জনপ্রশাসন থেকে প্রশাসক নিয়োগ দেওয়া হলে তাদেরও প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা থাকে। কিন্তু এখন যাদেরকে রাজনৈতিকভাবে প্রশাসক নিয়োগ দেওয়া হলো তাদের দায়বদ্ধতা কার কাছে? কেবলই দলের কাছে? দলের প্রতি তাদের আনুগত্যের পুরুস্কার হিসেবে জনগণের প্রতিষ্ঠানকে কেন তাদের হাতে তুলে দেওয়া হবে?

তিনি বলেন, আমরা জোড় দাবি করছি, ছয়টি সিটি করপোরেশনে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তা বাতিল করে দ্রুততার সঙ্গে সিটি করপোরেশনের নির্বাচন আয়োজন করুন। স্থানীয় সরকারের সবচেয়ে বড় প্রতিষ্ঠানকে কোনো দলের আনুগত্যের প্রাইজ পোস্ট হতে দেওয়া যায় না।

বিজ্ঞাপন

ময়মনসিংহে আ.লীগ কার্যালয় ফের ভাঙচুর
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২৪

৩ সচিবকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০১

আরো

সম্পর্কিত খবর