Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪৮

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় মজলিসে শূরার বৈঠক ভার্চুয়ালি অনুষ্ঠিত।

সকাল ৯টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ বৈঠকে নায়েবে আমিররা, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলরা স্বশরীরে অংশ নেন এবং কেন্দ্রীয় মজলিসে শূরার (পুরুষ ও মহিলা) সদস্যরা ভার্চুয়ালি যুক্ত হন।

বৈঠকে আমির কেন্দ্রীয় মজলিসে শূরার সঙ্গে পরামর্শ করে ২০২৬-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিম্নোক্ত কেন্দ্রীয় দায়িত্বশীল নির্বাচিত করেন ও তাদের শপথ পরিচালনা করেন।

বিজ্ঞাপন

নায়েবে আমিররা হলেন- এটিএম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি, মাওলানা আ ন ম শামসুল ইসলাম (সাবেক এমপি), সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

সহকারী সেক্রেটারি জেনারেলরা হলেন- মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

২০২৬-২০২৮ কার্যকালের জন্য ২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করা হয়। সদস্যরা হলেন-

১। এটিএম আজহারুল ইসলাম এমপি
২। অধ্যাপক মুজিবুর রহমান এমপি
৩। ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এমপি
৪। মিয়া গোলাম পরওয়ার সাবেক এমপি
৫। মাওলানা এ. টি.এম. মা’ছুম
৬। মাওলানা রফিকুল ইসলাম খান এমপি
৭। ড. হামিদুর রহমান আযাদ সাবেক এমপি
৮। মাওলানা আবদুল হালিম
৯। অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল
১০। মাওলানা মোহাম্মদ শাহজাহান
১১। অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের
১২। আবদুর রব
১৩। সাইফুল আলম খান মিলন এমপি
১৪। অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন
১৫। অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি
১৬। অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ
১৭। মো. মোবারক হোসাইন
১৮। মো. নূরুল ইসলাম বুলবুল এমপি
১৯। মোহাম্মদ সেলিম উদ্দীন
২০। ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
২১। ড. মোহাম্মাদ রেজাউল করিম

২০২৬-২০২৮ কার্যকালের জন্য ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়। এর মধ্যে নারী সদস্য রয়েছেন ২১ জন। কেন্দ্রীয় মজলিসে শূরায় জাতীয় পর্যায়ে সদস্য নির্বাচিত ৫৯ জন। এর মধ্যে নারী সদস্য রয়েছেন ১৭ জন।

৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন-

১। মাওলানা এটিএম মা’ছুম (প্রধান নির্বাচন কমিশনার)
২। অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল (নির্বাচন কমিশনার)
৩। আবদুর রব (নির্বাচন কমিশনার)
৪। মোবারক হোসাইন (নির্বাচন কমিশনার)
৫। মাওলানা আ. ফ. ম. আবদুস সাত্তার (নির্বাচন কমিশনার)

সারাদেশে ১৪টি অঞ্চলে নিম্নোক্ত দায়িত্বশীলদেরকে অঞ্চল পরিচালক মনোনীত করা হয়:

১। রংপুর-দিনাজপুর অঞ্চল : মাওলানা আবদুল হালিম
২। বগুড়া অঞ্চল : এটিএম আজহারুল ইসলাম এমপি
৩। রাজশাহী অঞ্চল : মাওলানা রফিকুল ইসলাম খান এমপি
৪। কুষ্টিয়া-যশোর অঞ্চল : মোবারক হোসাইন
৫। খুলনা অঞ্চল : অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি
৬। বরিশাল অঞ্চল : অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল
৭। ময়মনসিংহ অঞ্চল : অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন
৮। ঢাকা মহানগরী অঞ্চল : মিয়া গোলাম পরওয়ার সাবেক এমপি
৯। ঢাকা উত্তর অঞ্চল : সাইফুল আলম খান মিলন এমপি
১০। ঢাকা দক্ষিণ অঞ্চল : আবদুর রব
১১। ফরিদপুর অঞ্চল : ড. হামিদুর রহমান আযাদ সাবেক এমপি
১২। সিলেট অঞ্চল : অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের
১৩। কুমিল্লা-নোয়াখালী অঞ্চল : মাওলানা এটিএম মাছুম
১৪। চট্টগ্রাম অঞ্চল : মাওলানা মুহাম্মাদ শাহজাহান

এর আগে সারাদেশের রোকনদের (সদস্য) ভোটে ডা. শফিকুর রহমান গত ১ নভেম্বর-২০২৫ তারিখে তৃতীয় মেয়াদের জন্য দলের আমির নির্বাচিত হন।

সারাবাংলা/এমএমএইচ/এইচআই
বিজ্ঞাপন

প্রাইভেটকারে ২০ হাজার ইয়াবা, চালক আটক
২০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৩

রাজশাহীতে অমর একুশে বইমেলা শুরু
২০ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩৯

আরো

সম্পর্কিত খবর