Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোয়া ২ ঘণ্টার চেষ্টায় কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:৩৮

রাজধানীর কারওয়ান বাজারে আগুন। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারের কাঠপট্টিতে একটি পাঁচ তলা ভবনে লাগা আগুন সোয়া দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৩৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ অপারেটর আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, ‘কারওয়ান বাজার কাঠপট্টিতে একটি পাঁচ তলা ভবনের (এল আকৃতির) বিভিন্ন ফ্লোরে (৩য়, ৪র্থ ও ৫ম) আগুন লাগে। ভবনের কর্মকর্তা ও কর্মচারীদের ভাষ্যমতে, ২য় থেকে ৫ তলায় হাগিজ ডায়াপার এর গোডাউন রয়েছে। আশেপাশে কাঠের গোডাউনও রয়েছে।’

বিজ্ঞাপন

আনোয়ারুল ইসলাম বলেন, ‘রাত ১০টা ২২ মিনিটের দিকে আগুন লেগেছে বলে খবর পেয়েছি। ১০টা ৪৫ মিনিটের দিকে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে। তাদের চেষ্টায় রাত ১২টা ৩৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

রাজবাড়ীতে ২ টাকায় ইফতার বিতরণ
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৪

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪০

চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১২

আরো

সম্পর্কিত খবর