Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডা. রফিকুলকে দেখতে বিএমইউতে মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৮ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৬

ডা. রফিকুলকে দেখতে বিএমইউতে গেলেন মির্জা ফখরুল। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চিকিৎসাধীন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট ডা. মোহাম্মদ রফিকুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে হাসপাতালের কেবিন ব্লকে গিয়ে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন তিনি। ডা. মোহাম্মদ রফিকুল ইসলামের বর্তমান অবস্থা, চলমান চিকিৎসা প্রক্রিয়া এবং ভবিষ্যৎ চিকিৎসা পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত হন।

ডা. রফিকুল ইসলামের চিকিৎসায় বিএমইউর ১৯ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। উপস্থিত ছিলেন মেডিসিন অনুষদের ডিন, ইউরোলজি বিভাগের প্রধানসহ অন্যান্য চিকিৎসক ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিজ্ঞাপন

হাসপাতাল ও দলীয় সূত্রে জানানো হয়েছে, ডা. রফিকুলের চিকিৎসা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা তার শারীরিক অবস্থা নিয়মিত পর্যালোচনা করছেন।

বিএনপি সূত্রে জানা গেছে, দলের নীতিনির্ধারণী কার্যক্রমেও তিনি সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

ডা. রফিকুল গত ১৪ ফেব্রুয়ারি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। দলের নেতাকর্মীরা তার দ্রুত সুস্থতার জন্য আশাবাদী।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে ঢাকা ব্যাংক
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫২

আকিজ গ্রুপে কাজের সুযোগ
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৮

চাকরি দিচ্ছে আরএফএল
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৪

আরো

সম্পর্কিত খবর