Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাতিল ভোটগুলো বৈধ হলে মির্জা আব্বাসের ভোট আরও বাড়ত’

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪২ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৬

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপির মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, বাতিল ঘোষিত ভোটগুলো পুনরায় যাচাই করে বৈধ করা হলে মির্জা আব্বাসের প্রাপ্ত ভোট আরও বাড়ত। কিন্তু নির্বাচন কমিশন ও কেন্দ্রে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের নির্দেশনা থাকার পরও ঢাকা-৮ আসনের কোনো বাতিল ভোট বৈধ করা হয়নি।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর দক্ষিণ শাহজাহানপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন তিনি।

আফরোজা আব্বাস জানান, নির্বাচনি দায়িত্বের অংশ হিসেবে সব কেন্দ্রে যাওয়ার তার আইনগত অধিকার রয়েছে এবং তিনি কোথাও কোনো প্রভাব বিস্তার করেননি।

তিনি অভিযোগ করেন, ‘রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়ায় নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন হয়নি।’ এতে করে ভোটগ্রহণ ও ফলাফল প্রক্রিয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

রাজবাড়ীতে ২ টাকায় ইফতার বিতরণ
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৪

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪০

চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১২

আরো

সম্পর্কিত খবর