Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিকিৎসা শেষে বাসায় ফিরছেন রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫১ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩৯

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

ঢাকা: চিকিৎসা শেষে এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরবেন তিনি।

এর আগে, জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত সমস্যায় গত সোমবার স্কয়ার হাসপাতালে ভর্তি হন রিজভী। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর হাসপাতাল কর্তৃপক্ষ আজ তাকে ছাড়পত্র দেয়।

রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি এখন অনেকটাই সুস্থ। আজ দুপুরের মধ্যেই তাকে বাসায় নেওয়া হবে। বাসায় থেকেও চিকিৎসকদের নির্দেশনা মেনে চলবেন এবং প্রয়োজনীয় ফলোআপ চিকিৎসা গ্রহণ করবেন।

বিজ্ঞাপন

এদিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গত বুধবার হাসপাতালে গিয়ে রিজভীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। দলীয় নেতাকর্মীরাও তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

সারাবাংল/এফএন/ইআ
বিজ্ঞাপন

রাজবাড়ীতে ২ টাকায় ইফতার বিতরণ
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৪

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪০

চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১২

আরো

সম্পর্কিত খবর